সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী ‘অসৎ’ উদ্দেশে দেওবন্দে মার্কিন সাংবাদিক, অতঃপর...  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১০৬

প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মাদরাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সব ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে সরকার। যথাযথ কারণ ছাড়া প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা) মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মাদরাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়।

নির্দেশনায় আরও বলা হয়, প্রশিক্ষণের জন্য মনোনীত প্রত্যেক শিক্ষককে নির্ধারিত সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। কোনো শিক্ষক গ্রহণযোগ্য কারণ ছাড়া প্রশিক্ষণে অংশ না নিলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মনোনীত শিক্ষককে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানকেও জবাবদিহির আওতায় এনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ