নিজস্ব প্রতিবেদক
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) থেকে এ বছরের পরীক্ষা শুরু হবে।
শনিবার (৪ জুলাই ২০২৬), ১৮ মুহাররম ১৪৪৮ হিজরী, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, ১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরী, ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) পরীক্ষা শুরু হয়ে ২৩/২৪ শা‘বান ১৪৪৮ হিজরী, ১ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) শেষ হবে।
পরীক্ষার মধ্যে ২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি ২০২৭, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
আল-হাইআতুল উলয়া জানিয়েছে, ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই পৃথকভাবে ঘোষণা করা হবে।
চেয়ারম্যানের নির্দেশক্রমে এ তথ্য জানিয়েছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।
আইও/