সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পীর সাহেব ছারছিনা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সাব্বির আহমাদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা কামাল উদ্দিন এবং মাওলানা আল-আমিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সমসাময়িক ধর্মীয় বিষয় এবং খতমে নবুওয়াত-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়া সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ