বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. উবাইদুল হক।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাখা সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান বলেন, "পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে বলে জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ