আল্লামা আব্দুর রাজ্জাক আল-হোসাইনী
২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা দাওরায়ে হাদিস পড়ছেন, তাদের ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি বিষয়ে জরুরি পরামর্শ:
দাওরায়ে হাদিসের নেসাব নিয়ে একদিকে চিন্তা করলে বড় কিতাব এবং পরিমাণ ও পৃষ্ঠা অনেক। এদিক থেকে এ বিষয়টা অত্যন্ত কঠিন ধাপ মনে হয়। কিন্তু আরেক দিকে চিন্তা করলে দেখা যায়, দাওরায়ে হাদিসের সাবজেক্ট একটাই, আর সেটা হলো ইলমুল হাদিস। যদিও কিতাব প্রায় দশটির উর্ধ্বে, কিন্তু সাবজেক্ট একটা। হ্যাঁ, তবে বুখারী কিতাবের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলিমের কিছু বৈশিষ্ট আছে, তিরমিযি-আবু দাউদের কিছু বৈশিষ্ট আছে। এ বৈশিষ্টগুলো যদি আমরা হল করি, তাহলে ফিকহি মাসয়ালার দিক থেকে সব কিতাব প্রায় একই ধরণের।
■ সহীহুল বুখারী আওয়াল-
এ কিতাবের দুটি অংশ। প্রথম অংশের কিতাবুল ওহী,কিতাবুল ঈমান এবং কিতাবুুল ইলম পড়া হয়ে গেছে প্রথম সাময়িক প
