শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণের নতুন কমিটি ঘোষণা পাকিস্তানের রায়বেন্ডে চলছে তাবলিগের প্রথম পর্বের ইজতেমা ফজর থেকে মধ্যরাত, যেভাবে কাটে মুফতি তাকী উসমানীর কর্মমুখর দিন যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি

আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মুসলিম তরুণী নাশরা নাইম। বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে এ পদে নির্বাচিত হয়েছেন তিনি। এবারের নির্বাচনে ১৩টি পদের মধ্যে ৬টিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা।

শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে নাশরা নাইম ৭ হাজার ৯১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৫ হাজার ৮১৮ ভোট।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে পাঁচটিতে বিজয়ী হয়েছেন নারী প্রার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি চার হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ হামদান।

এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের পর দীর্ঘ আট বছর বিরতি দিয়ে অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, চলমান ‘জেন জি’ আন্দোলনের প্রভাবও পড়েছে নির্বাচনে। এবারের প্রচারণায় ক্যাম্পাসের দাবিদাওয়ার পাশাপাশি ভারতের সামগ্রিক রাজনীতি ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এএমইউর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ‘উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্রমবর্ধমান প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ