শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।’

ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ