বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা যুব আন্দোলনের কেন্দ্রীয় বৈঠক, সংগঠন শক্তিশালী করতে দিকনির্দেশনা আজ ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলনের সমাপনী, আসছেন দেওবন্দের মুহতামিম শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু

ট্রাক্টরচাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় ইটভাটায় মাটি টানার ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ পাঁচপাখিয়া গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলছিল। এ সময় মাটি টানার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর পেছনে নেওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ট্রাক্টরচাপায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ