কুমিল্লা প্রতিনিধি:
অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক ও মানবকল্যাণমূলক সংগঠন ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন’-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আলম, আরব ওয়াল আজম আল্লামা শাহ ছোলতান আহমাদ নানুপুরী (রাহি.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসার প্রধান মুফতি হযরত আল্লামা মুফতি নোমান বিন মদিনা (হাফি.)-কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।
আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত কুমিল্লার ছোটরা এলাকার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মহতি দ্বীনি অনুষ্ঠান।
সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের পৃষ্ঠপোষক এবং জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী (হাফি.)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত আলেম হযরত আল্লামা মুফতি নোমান বিন মদিনা (হাফি.)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুতুবুল আলম আল্লামা ছোলতান আহমাদ নানুপুরী (রাহি.)-এর সুযোগ্য দৌহিত্র আল্লামা শাহ আনাস ছোলতানী পীর সাহেব নানুপুরী (হাফি.)।
কল্যাণমুখী এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের তৌহিদী জনতার উপস্থিতি, সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
আইও/