মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজীর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) সাবেক আমির এবং বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও শাইখুল হাদিস মাওলানা ইসমাইল নূরপুরীকে দেখতে হাসপাতালে গেছেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা ইসমাইল নূরপুরীকে দেখতে যান তিনি। এ সময় মহাসচিব তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

প্রবীণ আলেম মাওলানা ইসমাইল নূরপুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ