শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


হারালে প্রাণ পাখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

মানুষের মুক্তির দাবিতে তুমি 
মিছিল করো রাজপথে 
তীব্র স্লোগান সভা-সমিতি
তবু আর্তের বিপরীতে।
জনগণের সাথে প্রতারণা করে 
আখের গোছাও নিজের
আপন স্বার্থের সুযোগ খোঁজো
হরেক রকম চিজের।
জনতার নামে ক্ষমতা নিয়ে 
নিঃসঙ্কোচে খাও লুটে 
যেখানে লোভের শিরনি মেলে
সেখানে য‌ও ছুটে।
ভেবেছো কথার ফুলঝুরি দিয়ে 
পার পেয়ে যাবে 
ধড়িবাজি করে চিরকাল শুধু 
চেটে পুটে খাবে।
চোখে ধুলাবালি ছিটিয়ে 
কাকে দেবে ফাঁকি
সবকিছু থেমে যাবে একদিন 
হারালে প্রাণ পাখি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ