শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের কোনো সুযোগ পাচ্ছেন না, সেই আইন শেখ মুজিবই করে গেছেন।
তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ বিষয়ে যা যা সহযোগিতা লাগে সরকার করবে।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এসময় রেজিস্টারদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আইও/