শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:

রাজধানীর মেরাদিয়া, খিলগাঁওয়ের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া-ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে বার্ষিক ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল (রোববার, ১৫ নভেম্বর) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রাসুলুল্লাহ সা.-এর ২৬তম বংশধর এবং শাইখুল ইসলাম সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী রহ.-এর কনিষ্ঠ সন্তান, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, সাইয়্যেদ আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ।

জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল হাই-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক-পরিবহণ ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এম.পি.।

মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মিরপুরের জামিয়া হোসাইনিয়া আরজাবাদ-এর মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া; নেত্রকোনার টাউন হল বড়বাজার জামে মসজিদের খতীব মাওলানা আফজাল হোসাইন রাহমানী।

আয়োজক কমিটির পক্ষ থেকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ