শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে  মহাসড়ক অবরোধ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুতের আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়। এতে ওই মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়।

à¦