চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন— নগরীর পাহাড়তলি এলাকার বাসিন্দা আসাদুল (৫০)।
শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে নগরীর হালিশহরের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম।
বন্দর থানার ওসি মো. আব্দুর রহিম জানান, রাত সাড়ে ১১টার দিকে নগরীর হালিশহরের আনন্দবাজার এলাকায় গাড়িচাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে, সেটি জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইও