রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার থেকে এ মহড়া চালানো হয়েছে। 

রোববার (৫ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া নতুন পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এ পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম শুক্রবার কাং কন ডেস্ট্রয়ার থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তিনি আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে দেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে জলে নামানোর সময় কাং কন নামের এ ডেস্ট্রয়ারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এর প্রায় এক মাস পর, গত বছরের জুনে পিয়ংইয়ং ডেস্ট্রয়ারটির উদ্বোধন করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সিউল ও ওয়াশিংটন বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ করছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধে ডেস্ট্রয়ারে থাকা বিভিন্ন ধরনের অস্ত্রব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই ও নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সর্বশেষ এ পরীক্ষা চালানো হয়েছে। দেশের যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করতে প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিম।

সূত্র: আনাদোলু এজেন্সি

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ