নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৯) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিহাদ একই গ্রামের মো.জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে বসত ঘরের সামনে খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই জিহাদের মৃত্যু হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানিয়েছেন, ঘটনাটি পরিবার থেকে পুলিশকে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইও