বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮


নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শরীয়তপুরের নড়িয়ায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হযরত আলী ছৈয়াল ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাই ছৈয়ালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ির দিকে ফিরছিলেন হযরত আলী। তিনি চান্দনী এলাকায় পৌঁছালে শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা হযরত আলীকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দীন বলেন, মরদেহের সুরতহাল শেষে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত অ্যাম্বুলেন্স ও চালককে শনাক্তের চেষ্টা করছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ