বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা

বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে একটি বেপরোয়া বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে। তিনি আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাহিদ। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম মঙ্গলবার রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ