রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮


শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বর্তমান সরকারের যোগ্য ও দূরদর্শী শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিকে বর্তমান সরকারের বিরুদ্ধে কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র বলে মনে করে ন্যাশনাল টিচার্স ফোরাম ফর টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ (এনএফটিই)।

রোববার (২৬ জুলাই) ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে শিক্ষক নেতারা এই অভিমত ব্যক্ত করেন।

শিক্ষক নেতারা বলেন, সরকারের ভেতরকার সুযোগসন্ধানী একটি মহল, গত ফ্যাসিস্ট সরকারের গুপ্তবাহিনী এবং মূলত যারা ‘অটো পাস’ চায়, তারাই এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

বক্তারা উল্লেখ করেন, বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সেশনজট কমানো এবং শনিবার পরীক্ষা নেওয়াসহ শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বেশ কিছু যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন। বর্তমান শিক্ষামন্ত্রীর এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সাবেক ফ্যাসিস্ট সরকারের গুপ্তবাহিনী এবং ছাত্র নামধারী কিছু উচ্ছৃঙ্খল তরুণ তার পদত্যাগের দাবি তুলছে।

শিক্ষক নেতারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কোনো বিকল্প নেই। তাই শিক্ষামন্ত্রীকে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে শিক্ষা উন্নয়নের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। একই সঙ্গে দেশের সামগ্রিক শিক্ষক সমাজ তার পাশে থেকে সব ধরনের সহায়তা করবে বলে আশ্বস্ত করেন।

আজকের এই গোলটেবিল বৈঠকে শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রফিকা আফরোজ, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যাপক গোলাম রাসূল সানি, অধ্যাপক মনিরুল ইসলাম মাসুদ, অধ্যাপিকা ফারহানা হক, অধ্যাপক কে এম নাহিদ হাসান, অধ্যাপিকা ইপফাত আরা এবং সিনিয়র শিক্ষক আমিনুর রশিদ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ