বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭


ঈদযাত্রায় সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা, হতাহত ১১১৮ জন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মোট ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া, দুর্ঘটনায় ৩৭ জন পথচারী ও ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।

এ সময়ে ১৩টি নৌ-পথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। এ ছাড়া, ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

এদিকে, মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনে ৮ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন আরও জানায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ