বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭


চট্টগ্রাম বিমানবন্দরে প্রথম হজ-ফিরতি ফ্লাইট, হাজিদের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

৩৭৮ হজযাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে।

বুধবার (৩ জুন) দুপুর ১২টা ৫ মিনিটে জেদ্দা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬ ৩৭৮ জন হজযাত্রী নিয়ে বিমানবন্দরে পৌঁছায়।

ফ্লাইটটি অবতরণের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২০২৬ সালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে আরও ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন।

হজ শেষে দেশে ফেরা শুরু হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ হজযাত্রীদের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সেবা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবারের এই ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের হজযাত্রীদের ফিরতি যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) স্যাটোসহ অন্যান্য কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ