বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে ৬টি সংযোগ সড়ক নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্ত করার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্বাহক সংস্থা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পটি ২০২৩ সালের ২০ জুন একনেক সভায় ৩ হাজার ১১০ কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায়। এ প্রকল্পের আওতায় জঙ্গল সলিমপুর এলাকার ছয়টি সংযোগ সড়ক পাকাকরণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সরকার জানিয়েছে, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত এবং কার্যকরভাবে সড়ক নির্মাণকাজ সম্পন্ন করতেই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ক্রয় ব্যবস্থার আওতায় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে নির্বাহক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাবে মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে।

প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ