সোমবার, ০১ জুন ২০২৬ ।। ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৫ জিলহজ ১৪৪৭


নাটোরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নাটোর–বগুড়া মহাসড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন ওরফে হীরা (২৩), লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে মো. জীবন হোসেন (১৮) এবং নাটোর শহরের আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২)।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সকালে মুক্তার হোসেন, জীবন ও সাইফুল একই মোটরসাইকেলে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে সিংড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তার হোসেন ও জীবন নামের দুজনের মৃত্যু হয় এবং সাইফুল ইসলাম গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক।

জেডএম/


সম্পর্কিত খবর