দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আদলুনের একটি বাড়িতে হামলায় নিহতদের মধ্যে ৬ জনই শিশু।
লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শনিবার (৩০ মে) দক্ষিণ লেবাননে একটি বাড়ি লক্ষ করে চালানো ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএনএ জানিয়েছে যে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় শহর সিডন (সাইদা)-এর নিকটবর্তী আদলুন শহরে বেসামরিক নাগরিকদের একটি বাড়িতে এ হামলা চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লাশগুলো একই পরিবারের।
সূত্র: আনাদুলু এজেন্সি
জেডএম/
