মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ঈদগাহের পবিত্রতা রক্ষায় বন্ধ হলো বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল প্রদর্শনী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি:

ঈদগাহ মাঠের ধর্মীয় মর্যাদা ও পবিত্রতা রক্ষার দাবিতে যশোরে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে যশোর শহরের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। মুসল্লিদের আপত্তি ও প্রশাসনের হস্তক্ষেপের পর আয়োজকরা মাঠ থেকে সব সরঞ্জাম সরিয়ে নেন।

জানা যায়, ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সেইলর চলতি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় যশোর টাউন হল মাঠে প্রদর্শনের ব্যবস্থা করেছিল। তবে সেখানে বৃক্ষমেলা চলমান থাকায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঈদগাহ মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

রাত ৯টার দিকে একদল ধর্মপ্রাণ মুসল্লি ঈদগাহ মাঠে জড়ো হয়ে এ আয়োজনের প্রতিবাদ জানান। তাদের দাবি, ঈদগাহ মুসল্লিদের নামাজ ও ধর্মীয় ইবাদতের জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান। সেখানে বিশ্বকাপ ফুটবলের মতো বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন ঈদগাহের মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা মাঠের পবিত্রতা রক্ষার দাবিতে মানববন্ধনেরও প্রস্তুতি নেন।

মুসল্লিদের একজন ইয়াসিন আরাফাত বলেন, ঈদগাহ মাঠ একটি ধর্মীয় স্থান। এখানে ফুটবল বিশ্বকাপের মতো জুয়া ও ভিন্ন সংস্কৃতির আয়োজন হতে পারে না। খেলার নামে অপসংস্কৃতি ঈদগাহ মাঠে চলতে দেওয়া যায় না। ধর্মীয় সচেতন মুসলিম হিসেবে আমরা এর প্রতিবাদ জানাতে এসেছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ মাঠ কেবল মুসল্লিদের ধর্মীয় ইবাদতের জন্য ব্যবহারের স্থান। এর পবিত্রতা ও মর্যাদা রক্ষা করা প্রত্যেক সচেতন মুসলমানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তাই তারা শান্তিপূর্ণভাবে এ আয়োজনের প্রতিবাদ করেছেন এবং ভবিষ্যতেও ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক ও প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করে। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল প্রদর্শনের আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত হয়। এরপর আয়োজকরা বড় পর্দাসহ সব সরঞ্জাম সরিয়ে নেন।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি, জেলা প্রশাসন ও প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করে ঈদগাহ মাঠে খেলা প্রদর্শনের আয়োজন স্থগিত করা হয়েছে। তিনি বলেন, খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ