মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ঢাকায় ‘ফিকরি মজলিস’ মঙ্গলবার, প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় করে একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ‘ফিকরি মজলিস’। ‘ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত সমাজ গঠনে চিন্তাশীল আলেমদের করণীয়’ শীর্ষক এই বিশেষ আলোচনা সভাটি আগামী ২১ জুলাই, ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বিখ্যাত চিন্তাবিদ এবং ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন দ্বীনিয়াত বাংলাদেশের সদর মুফতী সালমান আহমাদ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টায় এসআইএমইসি ইনস্টিটিউট অব টেকনোলজি, বাড়ি ৩৩, রোড ১৫, সেক্টর ১২, উত্তরা, ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দ্বীনিয়াত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং তারশিদ একাডেমির সৌজন্যে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি সম্পন্ন হতে যাচ্ছে।

বাংলাদেশে সফররত উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী তার জ্ঞানগর্ভ আলোচনা এবং দ্বীনি ও সমসাময়িক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এর আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে বাংলাদেশে সফর করেছেন। তাঁর প্রতিটি সফরের মূল উদ্দেশ্য থাকে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক জাগরণ, তরুণ প্রজন্মের নৈতিক উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় সাধন করা। এবারও তিনি সেই ধারাবাহিকতায় সমাজ সংস্কার ও আলেমদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ