শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

৭ দিনে ৩ হাজারের বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত ১০ মে থেকে ৭ দিনে ইউক্রেন থেকে নিক্ষিপ্ত ৩ হাজার ১২৪টি ড্রোন আটকানোর পর ধ্বংস করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত এক সপ্তাহের প্রতিদিনই শত শত ইউক্রেনীয় ড্রোন আটকানো ও ধ্বংস করা হয়েছে, তবে সবচেয়ে বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে ১৩ এবং ১৭ মে। গত ১৩ মে ৫৭২টি এবং ১৭ মে ১ হাজার ৫৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

উল্লেখ্য, গত ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক আকারে ড্রোন হামলা পরিচালনা করেছে ইউক্রেন। এতে রাশিয়ায় ‍নিহত হয়েছেন ৪ জন, এবং এই চারজনের মধ্যে ৩ জনই রাজধানী মস্কো এবং আশপাশের এলাকার।

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই প্রচেষ্টার মধ্যেই ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন-দরবার শুরু করেছেন জেলেনস্কি।

সূত্র : রয়টার্স

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ