সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

গ্রেপ্তার বৈষম্যবিরোধী সেই নেতার জামিন শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, আজ রোববার (৪ জানুয়ারি) সকালে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা মাহদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে থানার সামনে অবস্থান নেয়।

পরবর্তীকালে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। শেষ পর্যন্ত রাতেই মাহদী হাসানকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওসমান হাদি সারা বাংলাদেশে জন্মেছেন। এই মাহদী হবিগঞ্জের হাদি।”

তিনি আরও বলেন, পুলিশ জানিয়েছে সন্তোষ হত্যার কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। থানায় সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছে। ৫ আগস্টের ঘটনার কোনো মামলা যেহেতু চলবে না, সেহেতু এই মামলায় গ্রেপ্তারের সুযোগ নেই। আমরা মাহদীকে জামিনে মুক্ত করে আনন্দ মিছিল করব। ততক্ষণ সবাইকে শান্ত থাকতে হবে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ