সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরলেন মুফতি নজরুল ইসলাম কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বিশিষ্ট ওয়ায়েজ, বরেণ্য আলেমে দ্বীন মুফতি নজরুল ইসলাম কাসেমী হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেছেন। তিনি স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে স্ট্রোক করলে বিশিষ্ট এই আলেমে দীনকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হসপিটাল) ভর্তি করা হয়। সেখানে তার হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে।

জানা গেছে, চিকিৎসরা তাকে রিলিজ দিলেও বেশ কিছু দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি নজরুল ইসলাম কাসেমীর গুজব ছড়িয়ে পড়ে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি এখন অনেকটাই সুস্থ। অবস্থার উন্নতি হওয়ায় রিং পরানোর একদিনের মাথায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেন চিকিৎসকরা।

জানা গেছে, তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। বাসার ভেতরে হাঁটাহাঁটি করছেন এবং কথাও বলতে পারছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ