রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

‘আমার হাদি ভাইকে যারা মেরেছে তাদের বিচার চাইতে এসেছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘আমি আমার আম্মুর মোবাইলে দেখেছি, সন্ত্রাসীরা আমার হাদি ভাইকে মেরে ফেলেছে। আমার হাদি ভাইকে যারা মেরেছে তাদের বিচার চাইতে এসেছি।’

কথাগুলো বলছিল নরসিংদী থেকে মায়ের সঙ্গে রাজধানীর শাহবাগে আসা নূর মোহাম্মদ। সাড়ে সাত বছর বয়সী শিশুটি আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে যোগ দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চলা আন্দোলনে।

মাথায় জাতীয় পতাকা বাধা, হাতে জাতীয় পতাকা নিয়ে বসে সকাল থেকে স্লোগান দিচ্ছে শিশু নূর মোহাম্মদ। তার কাছে এই শ্লোগান যেন হাদির সান্নিধ্য পাওয়া।

নূর মোহাম্মদ বলেন, হাদি ভাই ইনসাফের দল করতেন, আমিও বড় হলে ইনসাফের দল করব। আমিও হাদি ভাইর মতো হতে চাই।

নূর মোহাম্মদের মা রুমি বলেন, হাদির জন্য মনটা খুব কাঁদে। টেলিভিশনে দেখছিলাম গতকাল থেকে ইনকিলাব মঞ্চ হাদিকে হত্যা বিচারের দাবিতে শাহবাগে বসেছে। তাই আজ ভোরেই নরসিংদী থেকে ঢাকার উদ্দেশে রওনা হই।

আমার আগেই ইচ্ছা ছিল হাদির কবর দেখব। আজ হাদির কবর দেখলাম। আর এখন আমার ছেলেকে নিয়ে হাদির সঙ্গীদের সঙ্গে বসে পড়লাম।

তিনি বলেন, আমি চাই, আমার নূর মোহাম্মদও একদিন হাদির মতো হোক। এই দেশে হাদির মতো ছেলেদের অনেক বেশি দরকার।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ