সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘বেকারত্বকে ভয় পেলে চলবে না, উদ্যোক্তা হতে হবে’ বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে জিরি মাদরাসার কৃতি ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কৃত ২০ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরগুনার পাথরঘাটা উপজেলায় টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ২০ মুসল্লি। স্থানীয় যুবসমাজের উদ্যোগে তাদের এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের আগে উপজেলার নাচনাপাড়া ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদে এই পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম যুবসমাজকে নামাজের প্রতি উৎসাহিত করতে হাওলাদার বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে নিয়মিত নামাজ আদায়কারীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের মোবাইল ফোনের আসক্তি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে স্থানীয় যুবসমাজের উদ্যোগে টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ২০ জন মুসল্লিকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

এ বিষয়ে নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম বলেন, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজে মুসল্লিদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এজন্য শুরুতে সাত দিনের জন্য পুরস্কার ঘোষণা করা হয়। পরে উপস্থিতি ও আগ্রহ বাড়তে থাকায় টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়কারীদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ