শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কোম্পানীগঞ্জে মসজিদে নামাজরত এক ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে।  

ফারুক একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা।

মৃত ব্যক্তির ভাতিজা আমজাদ হোসেন জানান, চার সন্তানের জনক ফারুক এক সময় লন্ডন প্রবাসী ছিলেন।  পরে তিনি দেশে এসে স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফল ব্যবসা শুরু করেন।  রোববার রাতে এশার নামাজ পড়তে চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে যান। সেখানে এশার নামাজের দ্বিতীয় রাকাত পড়ে তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ালে স্টোক করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ