রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

 অত্যাধুনিক হচ্ছে ঢাবির কেন্দ্রীয় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ দুই হাজার ৮৪০ কোটি টাকা একটি প্রকল্প নিয়েছে সরকার। এই প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান এক তলা মসজিদুল জামিয়া ভবন (কেন্দ্রীয় জামে মসজিদ) ভেঙে অত্যাধুনিক ৪ তলা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সেখানে থাকবে নানা সুবিধা।

প্রকল্পের সারসংক্ষেপ থেকে জানা গেছে, সরকারের এই আধুনিকায়নের প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ১-তলা মসজিদুল জামিয়া ভবন ভেঙে ১টি সেমি বেজমেন্ট ফ্লোরসহ (৫ তলা ভিতে ৪ তলা) মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণের জন্য একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, সময়ের প্রয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামোতে করা হয়েছে নানা সংযোজন ও বিয়োজন। তবে ১৯৬৬ সালে ৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত কেন্দ্রীয় জামে মসজিদে আসেনি কোনো পরিবর্তন। দীর্ঘ ৫৯ বছর পেরিয়ে গেলেও এতোদিন মসজিদটির আধুনিকায়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়াও ২০১৮ সাল থেকে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হলেও সেখানে ঠাঁই পায়নি ঢাবির সেন্ট্রাল মসজিদ।

১৯৬৬ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ড. ওসমান গনি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পবিত্র রমজান মাসের এক শুক্রবার উদ্বোধনের পর এখানে প্রথম মাগরিবের নামাজ আদায় করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৩টি মসজিদের মধ্যে এটিই সেন্ট্রাল মসজিদ হিসেবে পরিচিত। মসজিদটির দুটি মিনার, কারুকার্যখচিত দরজা-জানালা, ৯টি ঝাড়বাতি ও দুটি বই রাখার আলমারি রয়েছে। মসজিদে একসঙ্গে প্রায় আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করতে পারেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ