সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

আইন উপদেষ্টাকে ধন্যবাদ, ধর্ম উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা হাইআতুল উলয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পাবার যোগ্যতা হিসেবে আল-হাইআতুল উলয়া প্রদত্ত দাওরায়ে হাদিসের সনদকে অন্তর্ভুক্ত করায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আল-হাইআতুল উলয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের উদ্যোগ ও চেষ্টায় এটি সম্ভব হয়েছে। এজন্য তাকেও আল-হাইআতুল উলয়ার পক্ষ হতে শুকরিয়া জানানো হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণকে মোবারকবাদ জানানো হয়।

বুধবার (১০ ডিসেম্বর) হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দাওরায়ে হাদিসের সনদের মান কার্যকর হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করব, আল-হাইআতুল উলয়ার আবেদন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় দাওরায়ে হাদিস উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের সত্যায়ন এবং MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে সত্যায়ন প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দাওরায়ে হাদিসের সনদধারীদের জন্য দেশ সেবার ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে আশু পদক্ষেপ গ্রহণ করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ