শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শৈলকূপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা কমিটি গঠন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| খালিদ হাসান বিন শহীদ ( ঝিনাইদহ প্রতিনিধি ) ||

ঝিনাইদহের শৈলকূপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা শহরের হাসপাতাল মসজিদে বুধবার সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, 
বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঝিনাইদহ শাখার সহ-সভাপতি মুফতি নাজমুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ ইকরামুল হককে সভাপতি এবং মাওলানা আব্দুল্লাহ কে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে। তারই ধারাবাহিকতায় আজকের এই থানা কমিটি গঠন সম্পন্ন হলো। ভবিষ্যতে দীন কায়েমের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আত্মপ্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ