বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পটিয়া থানার ওসি অপসারণের আল্টিমেটাম, দাবি না মানলে দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থানার ওসি’র অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি না মানলে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের খুলশিতে ডিআইজি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। এ সময় ডিআইজির সঙ্গে দেখা করার চেষ্টা ব্যর্থ হলে তারা খুলশি এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম-কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

আন্দোলনকারীরা জানান, পটিয়া থানার পুলিশের হামলা ও ছাত্র নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

গণতান্ত্রিক ছাত্রসংদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘পুলিশ যদি আবারও হামলার সাহস দেখায়, তাহলে আমরা আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।’

এদিকে আন্দোলনকে ঘিরে প্রশ্ন তুলেছে পুলিশ। চট্টগ্রামের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, থানার মতো স্পর্শকাতর স্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আইন-শৃঙ্খলা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব।

তিনি বলেন, ‘ওসি পরিস্থিতি বিবেচনায় যে ব্যবস্থা নিয়েছেন, তা যৌক্তিক কি না, সেটাই দেখতে হবে।’

বিক্ষোভ ও অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ