বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

লক্ষ্মীপুরে বাবাকে কুপিয়ে হত্যা, রাজধানী থেকে ছেলে গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৯ জুন) রাতে রাজধানী ঢাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০ জুন) সকালে র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত মামুন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের গাজী বাড়ির বাসিন্দা। নিহত বাবা হযরত আলী গাজী একই এলাকার বাসিন্দা ছিলেন।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, মামুন একজন মাদকাসক্ত ও চিহ্নিত মাদককারবারি। মাদক কেনার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে তার বিরোধ ও ঝগড়া লেগে থাকত। ১১ জুন রাতে একটি পারিবারিক ঝগড়ার একপর্যায়ে এশার নামাজের ওজু করার সময় বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে সে।

ঘটনার পরপরই ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামুন পলাতক ছিল।

র‍্যাব জানায়, মামলার পর র‍্যাব-১১ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে মামুনকে ঢাকার একটি স্থান থেকে রাত ৮টা ৪৫ মিনিটে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। বর্তমানে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ