বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুই দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৩০ জুন) থেকে আবার সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলন প্রত্যাহারের পর বন্দরটির সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

সকাল থেকেই শুল্ক কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দায়িত্বে যোগ দেন, ফলে স্থলবন্দরে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো ক্লিয়ারেন্স পেতে শুরু করে।

বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান জানান, গত দুই দিনের শাটডাউনে শ্রমিকদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ট্রাকচালক, হেলপার, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পরিবহন সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ সকালের পর থেকেই শ্রমিকরা আবার কাজে ফিরেছেন।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এনবিআরের কর্মবিরতির কারণে আমদানিকৃত ট্রাক বন্দর এলাকায় ঢুকলেও পণ্য ছাড়ের প্রক্রিয়া বন্ধ ছিল। ফলে ব্যাপক জট তৈরি হয়। তবে গতরাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এখন আবার আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ