রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী

‘বাংলাদেশ খেলাফত মজলিস’ নিকলী শাখার কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বীন বিজয়ের শপথ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ইসলামিক রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ খেলাফত মজলিস নিকলী উপজেলা শাখার প্রথম কাউন্সিল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালিত হয়েছে।

ব্যক্তি জীবন থেকে পরিবার, সমাজ সংসার, অর্থনৈতিক, রাজনৈতিক  ও আন্তর্জাতিক সহ জীবনের সর্বস্তরে খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব তলে ধরেন সম্মানিত অতিথিবৃন্দরা।

বক্তারা বলেন, জুলুম নির্যাতন, দূর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত ব্যবস্থার বিকল্প নাই। তাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই হলো বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ ও উদ্দেশ্য।

নিকলী উপজেলা শাখার আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল করীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সহ:সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা উসমান গণী কাগজী, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মুফতী ইলিয়াস কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহ উদ্দীন ও বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ, নিকলী উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল মুকতাদির ও সাধারণ সম্পাদক মাওলানা উমর ফারুক প্রমুখ।

কাউন্সিলে বক্তারা বলেন, ইসলামী সংগঠনে পদ-পদবী পাওয়া কোন গৌরবের বা সম্মানের বিষয় নই বরং দ্বীনের কাজ আন্তরিকভাবে করে যাওয়াই মূল দায়িত্ব। তাই আমরা যে কমিটি করে দিচ্ছি তাদেরকে মেনে সংগঠনের কাজকে বেগবান করবেন বলে আশা রাখি।

উপস্থিত অতিথিবৃন্দ পরামর্শের ভিত্তিতে নিম্নোক্ত কমিটি ঘোষণা করেছেন-

সভাপতি
মাওলানা আনোয়ার হোসাইন (রোদারপুড্ডা/জারইতলা)

সহ সভাপতি
মাওলানা জয়নুল আবেদীন (ছাতিরচর),
মাওলানা রেজাউল করীম(দৌলতপুর /গুরই),
মাওলানা মেসবাহ উদ্দীন রাহমানী (কারপাশা),
মাওলানা নাঈমুল হক ইযহারী (জারইতলা)।

সাধারণ সম্পাদক
মুফতী খন্দকার আজিজুল হক ইয়াকুবী  (পাড়াবাজিতপুর, গুরই)

সহ-সম্পাদক
মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী (ধারীশ্বর, জারইতলা)
মুফতী মুজিবুর রহমান রাহমানী (মহরকোনা, নিকলী সদর)
মাওলানা মাসউদুর রহমান (রোদারপুড্ডা)

সাংগঠনিক সম্পাদক
মুফতী কাউসার আহমাদ সাদী (সিংপুর)

সহ সাংগঠনিক সম্পাদক
মুফতী আব্দর রাকিব (পাচরুখী, নিকলী সদর)

বায়তুল মাল সম্পাদক
হাফেজ কারী আল আমিন (কুর্শা, নিকলী সদর)

প্রশিক্ষণ সম্পাদক
মাওলানা জামাল উদ্দীন (ছাতিরচর)

সমাজ কল্যাণ সম্পাদক
মুফতী যুবায়ের আহমাদ (দামপাড়া)

প্রকাশনা সম্পাদক
মাওলানা মুহাম্মাদ আলী (ধারীশ্বর)

প্রচার সম্পাদক
হাফেজ নাজমুল হুদা (গুরই)

সহ প্রচার সম্পাদক
মাওলানা আজহার (রোদারপুড্ডা)
মাওলানা রুহুল আমিন (কুর্শা)।

সাংস্কৃতিক সম্পাদক
মাওলানা ডা. এরশাদ হোসাইন (ধারীশ্বর)।

সম্মানিত সদস্য
মাওলানা হাদিউল ইসলাম (গুরই)
মাওলানা রুকন উদ্দীন (ধারীশ্বর)
মাওলানা শরিফ বিন মুর্শিদ (কারপাশা)
ফাহিম হাসান (কারপাশা)
মো. রফিকুল ইসলাম
মো. সৈয়দ জামান
মো. শফিকুল ইসলাম

প্রধান অতিথি শায়খুল হাদীস আল্লামা আব্দুল করীম পূর্ণাঙ্গ কমিটির নাম ও পদবী ঘোষণা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মুনাজাত করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ