বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

খেলাফত ছাত্র আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার ছাত্র মো: নুরুল আলমকে সভাপতি এবং বিএম কলেজের ছাত্র হাফেজ মশিউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বিকাল ৩.০০ ঘটিকায় বরিশাল সদর থানাস্থ রেটিনা প্লাস এর মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করেন খেলাফত ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ। আহবায়ক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন তিনি।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে  খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী মামুনুর রশীদ বলেন, হাফেজ্জী হুজুর রহ. বাংলাদেশের মানুষের অপাত্রে ভোট দেওয়ার গোনাহ থেকে সাফ হওয়ার জন্য তওবার রাজনীতির প্রবর্তন করেন। জাতির কল্যাণের জন্য রাজনীতিতে পদার্পণ করে তিনি সমাজে আলেমদের নেতৃত্বের সুযোগ তৈরী করে দেন। হাফেজ্জী হুজুর রহ. তাঁর রেখে যাওয়া খেলাফত আন্দোলনকে ইমাম মাহদীর অগ্রবর্তী কাফেলা হওয়ার আশাবাদ ব্যক্ত করে যান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো: জাহিদুল ইসলাম, রেটিনা প্লাস কোচিং এর চেয়ারম্যান আবু ইউসুফ  প্রমূখ।

আহবায়ক কমিটির তালিকা:

আহবায়ক : মো: নুরুল আলম

সদস্য সচিব : হাফেজ মশিউর রহমান

সদস্য-১: আবু ইউসুফ

সদস্য-২: জাকারিয়া

সদস্য-৩: হাফিজ

সদস্য-৪:আব্দুল্লাহ(বরিশাল বিশ্ববিদ্যালয়)

সদস্য-৫: আব্দুর রহমান

সদস্য-৬: শওকত ওসমান

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ