বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নাঙ্গলকোটে ইসলামিক সাইন্স অ্যান্ড রিসার্চ একাডেমির উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোটে ‘ইসরা’ ইসলামিক সাইন্স অ্যান্ড রিসার্চ একাডেমি আল হিকমাহ’র শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার মাহিনী-বাঙ্গড্ডা সড়ক সংলগ্ন ইসরা একাডেমি প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসরা গ্রুপ চেয়ারম্যান ইসরাফিল হাজারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।

মাহফিলের প্রধান মুফাসসির ছিলেন মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন। বিশেষ মুফাসসির ছিলেন মাওলানা জাফর আহমেদ মজুমদার, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, ইসরা আল হিকমাহ অ্যাক্টিং চেয়ারম্যান মামুনুর রশীদ।

মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আফজাল হোসাইন মিয়াজী ও ইসরা আল হিকমাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজ আজিম।

মাহফিলে উপস্থিত ছিলেন ইসরা আল হিকমাহ কো-ফাউন্ডার মাওলানা নজির আহমেদ হাজারী, মাওলানা জহিরুল ইসলাম মজুমদার শরীফী, মনসুর আলম মানিক, সাইফুল ইসলাম, এরশাদ উল্লাহ সোহেল, মাসুম বিল্লাহ, শরীফ উল্লাহ ভূঁইয়া, ফরহাদ হোসেন, নাজমুল মোল্লা প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ