রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী

তরুণ আলেমদের সংগঠন ইসলাহুল মুসলিমিনের বই বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আর্ত-মানবতার সেবায় তরুণ আলেমদের সংগঠন ইসলাহুল মুসলিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন কুমিল্লা জেলার বরুড়া থানাধীন রাজাপুর সহ আশেপাশের গ্রামের প্রায় ৩০০ অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, শিশুদের মাঝে নতুন বছরের ৩০০ সেট বই ও ৭০ কপি পবিত্র কোরআন বিতরণ করেছে।

আজ বুধবার (১/১/২০২৫) ও গতকাল মঙ্গলবার (৩১/১২/২০২৪) রাজাপুর সিদ্দিকিয়া নূরানী মাদ্রাসা ও  মসজিদ প্রাঙ্গণে ব ই বিতরণ শেষে ইসলাহুল মুসলিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইকবাল হুসাইন আওয়ার ইসলামকে বলেন, অসহায়, দরিদ্র এবং সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এমন আরো বহু প্রকল্পে সহায়তা করছে এ ফাউন্ডেশন।

 ভবিষ্যতেও ইনশাআল্লহ তা চলমান থাকবে। ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সমাজ উন্নয়ন মূলক সংগঠন।

একটি সুন্দর আগামীর জন্য কিছু নিবেদিতপ্রাণ, স্বপ্নবাজ, তরুণ ওলামায়ে কেরামের উদ্যোগে আলেমদের হাত ধরে ২৩ আগস্ট ২০১২ ঈসায়ী সনে ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন পথ চলা শুরু করে।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরই ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে রমাদানে ইফতার বিতরণ, দুই ঈদে সেমাই চিনি, গোশত বিতরণ ও নগদ অর্থ প্রদান, বিধবা ও অসহায়দের বিবাহে সহযোগিতা প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা,  গ্রামীণ  রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ জীবনের সর্বক্ষেত্রে কুরআন সুন্নাহর অনুশীলন এবং শিক্ষা, নৈতিকতা, ধার্মিকতা, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সহযোগিতা প্রদান, মানবিক মূল্যবোধের ভিত্তিতে ধনী-দরিদ্র বৈষম্য হ্রাসের মাধ্যমে এক আদর্শ পরিচ্ছন্ন ইসলামী সমাজ প্রতিষ্ঠা ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য ৷

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ