শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

হাটহাজারীতে থার্টিফার্স্ট নাইট উদযাপনের বিরুদ্ধে ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

পশ্চিমা সংস্কৃতি অনুসরণে বাংলাদেশেও প্রতি বছর ৩১ ডিসেম্বর রাতে থার্টিফাস্ট নাইট উদযাপনের নামে উচ্চ শব্দে গানবাজনা ও অশ্লীলতা ছড়ানো হয়। হাটহাজারী উপজেলার কিছু তরুণ-কিশোর বিদেশী এসব সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেন।

সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) বিকাল ৪ টা থেকে হাটহাজারী কলেজ সংলগ্ন মাঠে "হাটহাজারী ইয়ুথ ক্লাব" এর ব্যানারে ক্লাবের সদস্যরা থার্টিফাস্ট নাইট উদযাপনের বিরুদ্ধে ক্যাম্পেইন করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

হাটহাজারী ইয়ুথ ক্লাবের সদস্যরা হাটহাজারী কলেজ সংলগ্ন মাঠ এবং আশেপাশের রাস্তায়  শিক্ষার্থী এবং যুবকদের একত্র করে থার্টিফাস্ট নাইট উদযাপন না করার বিষয়ে বক্তব্য দেন। শ্রোতাদের কাছে তারা "উৎসবের আড়ালে" নামে লিফলেট বিতরণ করেন।

হাটহাজারী ইয়ুথ ক্লাবের সংগঠক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, "মুসলিম হিসেবে আমাদের নিজেদের ইসলামী সংস্কৃতিকে লালন করা উচিত। পশ্চিমাদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য সঠিক নয়। ইসলামে মজা করা, বিনোদন নেওয়া নিষিদ্ধ নয়। কিন্তু সেটা হতে হবে হালাল ভাবে। আমাদের দুইটি ঈদ আছে, আল্লাহ আমাদের ঈদ উদযাপন করতে বলে দিয়েছেন। ইসলাম সেসব বিষয়কেই নিষিদ্ধ করেছে যা ব্যক্তি, পরিবার সমাজ সবার জন্যই ক্ষতিকর। আর এই নিউ ইয়ার উপলক্ষে কত কত ক্ষতি হচ্ছে, আশা করি তা একটু হলেও তোমরা বুঝতে পেরেছো।

এই শীতে আমরা আতশবাজি আর দূষণ না করে পাঠচক্র ও শীতবস্ত্র বিতরণ করতে পারি, পথ শিশুদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি, অভাবী মানুষদের সাবলম্বী করার ব্যবস্থা করতে পারি, এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আমাদের নিজস্ব তারুণ্যের শক্তিতে বলীয়ান হওয়া উচিত।"

হাটহাজারী ইয়ুথ ক্লাবের সদস্য মইনুল ইসলাম বলেন, “তুমি পশ্চিমা লুটেরাদের উৎসবের উন্মাদনায় মাতাল হয়ে নাচছো, দু হাতে টাকা উড়াচ্ছো, অন্যদিকে ফুটপাতে শীতে ঠকঠক করে কাপছে হাজার হাজার পথশিশু। রংপুর, গাইবান্ধা কিংবা পঞ্চগড়ের কোনো অসহায় বৃদ্ধা! ক্ষুধায় এপাশ ওপাশ করে নির্ঘুম রাত কাটাচ্ছে বেকার যুবকের দল। তোমার এসব চোখে পড়ে না? তুমি তরুণ, তুমি জাতির মেরুদ্বন্ড। সত্য ও ন্যায়ের জন্য এ ভূখন্ডের তরুণেরা বুকের রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেনি, আর সেই তুমিই এসব অসহায় মানুষের আর্তনাদ উপেক্ষা করে দুহাতে টাকা অপচয় করে যাচ্ছো?

সবচেয়ে হতাশাগ্রস্ত দেশের তালিকায় এক নাম্বারে ইউক্রেন আর দুই নাম্বারে আমেরিকা। আমেরিকাতে প্রতি ৫ জনে ১ জন আত্মহত্যার কথা ভাবছে। আমেরিকা ও কানাডায় মৃত্যুর ২য় কারণ হলো আত্মহত্যা। যেই পশ্চিমারা নিজেদের অবাধ সংস্কৃতিতে নিজেরাই শান্তিতে নাই, তাদেরকে অনুসরণ করে আমরা কী করে শান্তি পেতে পারি? আমরা কী এমন কারো অনুসরণ করবো, যারা দুশো বছর আমাদের শোষণ করেছে? নববর্ষের আতশবাজি ও ফানুশে পুড়ে মরে শত শত নারী। পটকার বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ে নবজাতক ও বয়োবৃদ্ধরা। আমাদের উচিত হবে থার্টিফার্স্ট নাইটের নামে অসুস্থ পশ্চিমা সংস্কৃতি থেকে বেড়িয়ে আসা।"

উল্লেখ্য, হাটহাজারী ইয়ুথ ক্লাব চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি সামাজিক সংগঠন। শিক্ষার্থীদের এই সংগঠনটি জ্ঞানচর্চা, সাহিত্য ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ