শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ভাঙ্গায় গাছ পূজারীদের হামলায় আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বটগাছের ডাল কাটাকে কেন্দ্র করে গাছ পুজারীদের হামলায় কমপক্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় (২সেপ্টেম্বর) উপজেলার কালামৃধা ইউনিয়নের থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, থানমাত্তা বটতলা বাজারে লুৎফর রহমান তালুকদারের একটি দোকান ঘরের উপরে বটগাছের একটি ডাল নেমে পড়ে সমস্যার সৃষ্টি করে। সেই ডালটি শনিবার (৩১ আগস্ট) সকালে কেটে ফেলে দোকানের মালিক লুৎফর তালুকদার। সেই বটতলায় হালিমা বেগম নামের ভন্ড মহিলা মাঝে মাঝেই গাজার আসর বসিয়ে নারীপুরুষ একসঙ্গে মিলিত হয়ে মধ্যরাত পর্যন্ত গান বাজনায় লিপ্ত থাকে এমন অভিযোগ রয়েছে।

এলাকাবাসী আরো জানায়, বট গাছের একটি ডাল কাটার জন্য হালিমা ভাঙ্গা থানায় লুৎফর বাদশা গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। পুলিশ আজ সন্ধ্যায় তদন্তের জন্য ঘটনাস্থলে অবস্থান করেন। পুলিশের সামনেই ভন্ড হালিমা ও জাহাঙ্গীর খালাসী, চান মিয়া খালাসী, কুুটিমিয়া, ইমারত খালাসী, মনির গংরা দোকানদারের উপর হামলা চালায়। তখন স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ভন্ড পূজারীদের ধাওয়া করে এলাকাছাড়া করেন। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়েছেন। গুরুতর আহত বাদশা শরিফ জামাল খালাসী সহ সাত থেকে আট জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ভাঙ্গা থানার  তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, বট গাছের ডাল কাটাকে কেন্দ্র করে স্থানীয় জাহাঙ্গীর খালাসী ও বাদশা শরিফদের দুইপক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। উভয় গ্রুপের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে শুনেছি।  অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ