শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের

সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বরগুনায় আমতলী পটুয়াখালী মহাসড়কে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার সময় লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোসা. মাকসুদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালক রুবেল সিকদারও (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে এক লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে সন্তানের লাশ নিয়ে বাড়ি উদ্দেশ্যে কলাপাড়া ধানখালী যাচ্ছিলেন। বরগুনার আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে তাদের অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাকসুদা বেগম ও মোটরসাইকেলের চালক রুবেল সিকদার ঘটনাস্থলে মারা যান। এসময় মোটরসাইকেলের যাত্রী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ