মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

১০কেজি গাঁজাসহ ব্যবসায়ীর স্ত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশের বিশেষ  অভিযানে  ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নুর ভানু নামে এক নারীকে আটক করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। 

আটককৃত নুর ভানু উপজেলার সাত আনি জামিরা গ্রামের মাদক ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী। এতথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ।

প্রেস ব্রিফিংয়ে নবাবগঞ্জ থানার ওসি জানান, গত শুক্রবার  (৮ডিসেম্বর) বিকালে উপজেলার 
সাত আনি জামিরা গ্রামে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিমের বসত বাড়ি ও পুটিহার বাজারে গাঁজা ব্যবসায়ীর দোকানে তথ্যপ্রযুক্তি সহযোগিতায় এস আই সোহেল রানার সঙ্গীও ফোর্স  অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  রেজাউল করিম পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাদক প্রসেসিং করা অবস্থায় মাদক ব্যবসায়ীর স্ত্রী কে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী রেজাউল করিম দীর্ঘদিন থেকে গাঁজা কেনাবেচা করেন এমন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়, এসময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার স্ত্রীকে গাঁজা প্রসেসিং করার সময় ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ আটক করায় হয়। 
পরে থানায় তিন জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, রেজাউল করিম বগুড়া, গাইবান্ধা ও রংপুর সহ বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে এনে তার স্ত্রী এবং বন্ধুর মাধ্যমে উপজেলার ভাদুরিয়া বাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। রেজাউল করিম এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত ছিলেন তাকেও আটকের অভিযান চলছে খুব শীঘ্রই তাকে আটক করা হবে ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ