বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

খুলনায় দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি 

খুলনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার কেএমপি প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নগরীর খালিশপুরের ১৬৩নং হাউজিং এস্টেট রোডের মৃত হাসানুজ্জামানের ছেলে মোঃ তারেকুজ্জামান বাদী হয়ে এ নঘটনায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো হরিণটানার আরাফাত আবাসিক এলাকার হানিফ হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (২১) ও সোনাডাঙ্গা বাইপাস বাস স্ট্যান্ডের পেছনের আব্দুল মোতালেব খানের ছেলে আমিন খান শামীম (২৫)। পলাতক আসামি সোনাডাঙ্গার আদর্শ পল­ীর মন্টু খন্দকারের ছেলে রানা (২৩)।

কেএমপি জানিয়েছে, গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে শিববাড়ী মোড় থেকে ইজিবাইক যোগে সোনাডাঙ্গা বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে সিটি ইন হোটেলের সামনে ছিনতাইকারী আকাশ হাওলাদার, আমিন খান শামীম ও রানা একটি মোটরসাইকেল যোগে পিছন দিক থেকে মামলার বাদীর বাম হাতে থাকা জবফসর ঘড়ঃব ৫ মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। বাদী তারেকুজ্জামান তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সহায়তায় দু’টি মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীদের পিছু পিছু ধাওয়া করে। একপর্যায়ে উক্ত থানাধীন মজিদ স্মরণীস্থ আই হসপিটাল সংলগ্ন ণবষষড়ি শো-রুমের সামনে থেকে ১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপস্থিত লোকজনের সহায়তায় ছিনতাইকারীদের আটক করে। আটককালে মামলার ৩নং আসামি রানা কৌশলে জবফসর ঘড়ঃব ৫ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।  পরে পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত ঞঠঝ অঢ়ধপযব জঞজ ১০০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১১-৬৫৫১) জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ