বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

 বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টায় নবম দফার এ অবরোধ শুরু হয়।

চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
এদিকে অবরোধের আগের রাতে ২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে অগ্নিসংযোগ ঘটে।

এ ছাড়া অবরোধ সমর্থনে গত শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন রিজভী। সে সময় তিনি বলেন, সরকার পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা এ কর্মসূচি সফল করবেন।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ