শনিবার, ২৮ মার্চ ২০২৬ ।। ১৪ চৈত্র ১৪৩২ ।। ৯ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

সিলেটে মসজিদের পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে খতিবের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে মাওলানা মো. আলাউদ্দিন (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়।

মো. আলাউদ্দিন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মো. কালা মিয়ার ছেলে। তিনি পুকাশ কেন্দ্রীয় মসজিদের (পেশ ইমাম) খতিবের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাওলানা আলাউদ্দিন পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুরে গোসল করতে ও কাপড় ধুতে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন দেখতে পান ঘাটে কাপড় পড়ে আছে কিন্তু ইমাম নেই। সাথে সাথে মসজিদে ও আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি।  পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে ইমাম মো. আলাউদ্দিনকে উদ্ধার করেন। এরপর তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমামের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ